Wednesday , 5 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নগরকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
Newsdesk
August 5, 2026 1:23 pm

মিজানুর রহমান, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, নগরকান্দার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ - রাজনীতি