বুধবার , ১১ মার্চ ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল কোস্ট গার্ড সদস্যের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১১, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি : 

বাগেরহাটের মোংলায় দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্ট গার্ড সদস্য আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এ ঘটনা ঘটে।

প্রাথমিক সূত্রে জানা গেছে, নিহত সালেহ আহমেদ কোস্ট গার্ড পশ্চিম জোনের গার্ড রুমে ডিউটিরত ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, তিনি নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিজের বুকে ঠেকিয়ে ট্রিগার চেপেছিলেন।

সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনার উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমেদকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রক্রিয়া চলছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজের অস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ আরও জানায়, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ - রাজনীতি