Tuesday , 31 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা

প্রতিবেদক
Newsdesk
December 31, 2024 4:34 pm

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে।

পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করে।

থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও এ সময় পুলিশ নীরব ভূমিকায় ছিলো বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “খুলনা থেকে শান্তিপূর্ণ ভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে।”

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। তবে কোনো বাঁধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।”

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।”

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রস্তুত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন, থাকছে ১০০’র বেশি সুপারিশ

ঠাকুরগাঁও-১ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল

মঙ্গলবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার

মালিবাগে সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা দরকার: রিজভী

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর

Share via
Copy link