Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

প্রতিবেদক
Newsdesk
August 20, 2026 3:44 pm

বান্দরবান প্রতিনিধি : 

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আইনি ব্যবস্থা নিতে বুধবার (১৯ আগস্ট) রাতেই তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার(১৮ আগস্ট) মিয়ানমারের বিভিন্ন বয়সী ১৪ জন পুরুষ নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

বিজিবি জানায়, ক্রিলাইপাড়া চেকপোস্ট থেকে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

তারা নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাক পরে বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অনুপ্রবেশ, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগষ্ট) তাদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৪৭১

বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শাহ আমানতে সাড়ে ৭ কেজি সোনা উদ্ধার

সৌদি আরবে যুদ্ধবিমানসহ পাকিস্তানি সামরিক দল, প্রতিরক্ষা সমন্বয় জোরদার

সমালোচনা হলেও নতুন শিক্ষাক্রমের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা, চলছে জোর প্রস্তুতি

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে

বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের ছায়া িদেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা

Share via
Copy link