Wednesday , 23 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি

প্রতিবেদক
Newsdesk
October 23, 2024 7:08 pm


নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ এই মুহূর্তে বিএনপি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য।

রাষ্ট্রপতির অপসারণ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।

বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির তিন সদস্য। বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে দেশে যাতে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‌নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে। দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

জামিন আদেশ জালিয়াতিতে ৩০ জনের সংঘবদ্ধ সিন্ডিকেট: বিপন্ন বিচার বিভাগ

২০২৫ সালের মধ্য জাতীয় নির্বাচন দিতে হবে: বিএনপি নেতা দুলু

৭৩ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

নেত্রকোনায় প্রধান শিক্ষককে গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে: তাজুল ইসলাম

বিএনপি যদি “জিয়া ব্যবসা” করতে পারে আমরা কেন জুলাই ব্যবসা করতে পারব না, জানতে চান মাহমুদা মিতু

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে অন্তত ২০টি গাড়িতে ডাকাতি