Wednesday , 4 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৭৩ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

প্রতিবেদক
Newsdesk
December 4, 2024 2:36 pm

নিজস্ব প্রতিবেদক :

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে দুই হাজার ২০০ এর বেশি বন্দি পালিয়ে যায়। এর মধ্যে ১৫০০ পলাতক বন্ধিকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক বন্দিদের মধ্যে ৭০০ জনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। যাদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত ৭৩ জন বন্দি রয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক বলেন, দেশে এই মুহূর্তে ৬৯টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৪২ হাজার। ৫ আগস্টের পর ৫০ হাজারের কিছু বেশি ছিল। তারপর কারাবন্দির সংখ্যা বেড়েছে। বর্তমানে ৬৫ হাজার কারাবন্দি রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এরমধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানেন, এগুলো অতিদ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।

তিনি বলেন, ৫ আগস্ট ও পরবর্তী সময়ে ২২ শতাধিক কারাবন্দি পালিয়েছিল। ১৫শ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ৭০০ বন্দি এখনো পলাতক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন মামলায় দাগি আসামি বা যাদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে তাদের ১১ জন মুক্তি পেয়েছেন। যাদের জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলা হয়েছে তাদের ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। পালানো বিভিন্ন আলোচিত মামলা ও জঙ্গি সদস্যের মধ্যে এখনো পলাতক ৭০ জন। তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে এনএসআইয়ের তথ্যে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সাবেক অ্যাটর্নি জেনারেলসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ?  সম্প্রীতি কি সম্ভব ?

সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা ? সম্প্রীতি কি সম্ভব ?

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না’

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ৯টি গ্রাম প্লাবিত

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের লক্ষ্যে ৩ পরিবর্তন

কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

নতুন সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে: শাহবাজ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, জানালেন মন্ত্রী

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচনের আয়োজন সম্ভব নয়: সিইসি