Tuesday , 24 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কাল থেকে শিল্পকারখানা চালু, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা

প্রতিবেদক
Newsdesk
September 24, 2024 8:14 pm

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে আগামীকাল বুধবার থেকে সব শিল্পকারখানা চালু হচ্ছে, কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিকপক্ষের যৌথ বিবৃতির বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল থেকে সব শিল্পকারখানা চালু হবে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে কিন্তু অন্যান্য ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমরা দীর্ঘ আলোচনার পর একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই স্বাক্ষর করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে। অঙ্গীকার করতে হবে যে, এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো বাহানা করা যাবে না।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে শিল্পকারখানা সচল দেখতে চাই। বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের কী হবে, সে বিষয় সবাইকে চিন্তা করতে হবে। আমি একটাই কথা বলব, আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় না হয়। এটার ব্যত্যয় ঘটলে আপনারাই এজন্য দায়ী থাকবেন। কারণ, আপনারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। সে সময় আপনারা পিছপা হতে পারবেন না। এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি চেষ্টা করেন, তাহলে বিশৃঙ্খলা হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না।

তিনি বলেন, শ্রমিক ভাই-বোনদের কাছে আবেদন করছি, আপনারা শুধু স্বাক্ষর করলে চলবে না। মনের ভেতর থেকে আসতে হবে যে, এই শিল্পই আমাদের বাঁচাবে। এই শিল্পই আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে। শুধু আপনাদের নয়, জনগণকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। এই শিল্পের ওপর দেড় কোটি নয়, পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল। এ জন্য আপনাদের নজর রাখতে হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?

আলেমদের বিরুদ্ধে তালিকা তৈরি করবে বড় আলেমরা। গণ কমিশন কি আলেম শ্রেণী?

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন ৪২ জনের আপিল

বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

একাকিত্ব নয়, নির্জনতা হচ্ছে আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ

ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রীর বিলাসবহুল দুই ফ্ল্যাট ক্রোক

পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে গুলি করে হত্যা

‘প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, নতুন করে দেখা প্রয়োজন’

বর্তমান সরকার রিজার্ভ বাড়িয়েছে, ব্যাংক সেক্টর সচল করছে : জামায়াত আমির