Monday , 6 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রতিবেদক
Newsdesk
July 6, 2026 9:49 pm

নরসিংদী প্রতিনিধি:

“উন্নত পল্লী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলাবো যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল কবির নান্নুর সভাপতিত্বে এবং তৌফিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান এবং বেলাবো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায়ী সদস্যদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

‘একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার চেষ্টা করছে’

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিব

ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় : টিআইবির গবেষণা

ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করবে: ফখরুল

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের

অবসর নিয়ে ভাবছেন না মেসি

রাতে বালু জব্দ, নিলামের নামে শত ব্যবসায়ীর বালু লুটের অভিযোগ

আরপিওতে সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির প্রাথমিক সিদ্ধান্ত ইসির

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

Share via
Copy link