শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৯

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ


নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় রোহিঙ্গা শিশু ও নারীসহ অগ্নিদগ্ধ হয়েছেন ৯ জন।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে ৮১ নম্বর ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩), আবদুল হাকিমের ছেলে বশির উল্যাহ (১৫), আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩), আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), আমেনা খাতুন (২৪), মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২), সফি আলমের ছেলে রবিউল (৫), আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও তার ছেলে রাসেল (৩)।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়। এক পর্যায়ে গ্যাসের সিলিন্ডারটির বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ জন আহত হয়। পরে অন্য রোহিঙ্গারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। পরে অগ্নিদগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অবন্তিকার মৃত্যু : সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক

কারাবন্দি ও সরকারি কর্মকর্তাদের ভোটে আনার কথা ভাবছি: সিইসি

সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের

উদ্যোক্তাদের বিকাশে বিশ্বব্যাংকের সহায়তা চান শিল্প উপদেষ্টা

সারাবছর অনলাইনে আয়কর রিটার্ন, গুনতে হবে বাড়তি টাকা

মালয়েশিয়ায় পৌঁছেছেন ৫৩ বাংলাদেশি কর্মী

রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান পিটার হাসের

জুনেই মূল্যস্ফীতি আটে নেমে আসবে: অর্থ উপদেষ্টা

কমলাপুরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল: উপ-সহকারী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঢাবিতে ভর্তি ফি বেড়ে ১০০০, উপাচার্য বললেন ‘ন্যূনতম’

ঢাবিতে ভর্তি ফি বেড়ে ১০০০, উপাচার্য বললেন ‘ন্যূনতম’