Thursday , 30 July 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদক নির্মূলে রাজনৈতিক সুপারিশ বন্ধের আহ্বান কমিউনিটি পুলিশের

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 5:49 pm

অপরাধচিত্র প্রতিনিধি (পিরোজপুর): পিরোজপুরের নেছারাবাদে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে পুরাতন থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করলেও অনেক সময় কিছু রাজনৈতিক নেতার পক্ষ থেকে মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে সুপারিশ আসে। এ ধরনের সুপারিশ বন্ধ না হলে মাদক নির্মূলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন কঠিন হবে।
সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশকে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম, সাংবাদিক গোলাম মোস্তফা, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজানসহ অন্যরা।
জানা গেছে, গত এক মাসে নেছারাবাদ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে শীর্ষ নারী মাদক কারবারি রাবেয়া আক্তার সাথী, শিল্পী আক্তার, মিজানুর রহমানসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিয়মিত অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডও দেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

দুদকের জালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অনুসন্ধান শুরু

শুক্রবার মুক্তি পাচ্ছে শাহরুখের ডানকি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

যখন কোনো ইস্যু নেই, তখনই ভারত বিরোধিতা: কাদের

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই জাতীয় নির্বাচন: সিইসি

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার