Sunday , 15 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুন্সিগঞ্জে চুরিকৃত স্বর্ণ উদ্ধার প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
November 15, 2026 4:27 pm

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের রামপালে বাসা থেকে চুরিকৃত স্বর্ণ উদ্ধার ও প্রধান অভিযুক্ত গ্রেফতার করেছে থানা পুলিশ।

মোঃ ইকবাল (৪২), পিতা- মোঃ ইব্রাহিম, সাং- সুজানগর, থানা ও জেলা- মুন্সীগঞ্জ অভিযোগ সূত্রে জানায় যে গত ২০-০৯-২০২৬ খ্রি. তারিখে তার বাড়ির বসতঘরের ওয়ারড্রপ হতে ০৬ (ছয়) ভরি স্বর্ণালংকার এবং নগদ ১২,০০০ (বারো) হাজার টাকা নিয়ে অভিযুক্ত মোছাঃ রোজিনা আক্তার (২৭) ও আমজাদ মিয়া (৩০) পালিয়ে যায়।

উক্ত অভিযোগের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা নং- ২৬, তারিখ- ১৪.১১.২০২৬ ইং, ধারা- ৩৮১ পেনাল কোড মুন্সীগঞ্জ পুলিশ সুপার সার্বিক দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ মুন্সীগঞ্জ থানা এর নেতৃত্বে এসআইনসমর রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে।

পরঅদ্য ১৫ নবেম্বার ২০২৬ খ্রি মধ্য ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা হতে উক্ত মামলার প্রধান আসামী মোছাঃ রোজিনা আক্তার পিতা- মোঃ ইউনুছ আলী স্বামী- আমজাদ মিয়া সাং- কাটাখালী থানা- ত্রিশাল- ময়মনসিংহ’কে গলিত অবস্থায় ২৪ ক্যারেটের এক আনা স্বর্ণ ও ৫০০০ হাজার টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। অবশিষ্ট স্বর্ন উদ্ধারে অভিযান চলমান আছে এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জেলার খবর