শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৮, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

নেত্রকোনা থেকে জাহিদ হাসান : 

নেত্রকোনার মদনে সোহেল রানা নামের এক যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। দীপ্ত আদিত্য নামের এক ভুক্তভোগী যুবক মদন থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন।

অভিযুক্ত সোহেল রানা মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাইটাইল ইউনিয়নের হাজরাগাতী গ্রামের মো. আলতু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী যুবক দীপ্ত আদিত্য একই গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীপ্ত আদিত্য তার ব্যবহৃত মোটরসাইকেলটি প্রতিদিনের মত বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নিজ গোয়াল ঘরে রাখে। পরদিন শুক্রবার (২৭) দুপুরে গোয়াল ঘরের থানা ভাঙা দেখতে পেয়ে ভিতরে মোটরসাইকেল না থাকার বিষয়টি নিশ্চিত হয়। পর তার ঘরে সামনে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পায় যুবদল নেতা সোহেল রানা গভীর রাতে তার গোয়াল ঘরের সামনে ঘুরতে দেখা গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে দীপ্ত আদিত্য মদন থানায় সোহেল রানার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে দীপ্ত আদিত্য জানান,’ আমার মোটরসাইকেলটি চুরি হওয়ার পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করেছি। গভীর রাতে আমার গোয়াল ঘরের সামনে থেকে সোহেল রানা দৌড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে লোডশেডিং হলে ক্যামেরা ওপরের দিকে তুলে মোটরসাইকেল চুরি করে। বিষয়টি নিশ্চিত হয়েই থানায় অভিযোগ দিয়েছি।’

জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা সুহেল রানা জানান, ‘ আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি। বিষয়টি সমাধানের জন্য নেতাকর্মীদের নিয়ে ওসি সাহের সাথে আলোচনার কথা হয়েছে। সিসি টিভি ফুটেজে যে লোকটি দেখা গেছে সেটা তিনি নন এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে জানান।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাত জামান জানান,’ মোটরসাইকেল চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে : কাদের

এলপিজির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতাকারীরা চিহ্নিত, দ্রুত গ্রেপ্তার: ডিবি প্রধান