Wednesday , 7 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

প্রতিবেদক
Newsdesk
February 7, 2024 1:21 pm


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। কারখানাটিতে বিস্ফোরণের ঘটনায় আরও ৬০ জনের মত আহত হন।

এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ওই কারখানার একজন শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন আগুন লাগার সময় কারখানাটিতে ১৫০ জনের মত শ্রমিক কাজ করছিলেন।

কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণে পাশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতি গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপাল এবং ইন্দোরের মেডিকেল কলেজগুলোকে পোড়ারোগীদের জন্য প্রস্তুত করতে বলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কারখানার কাছের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন আতঙ্কে পালাচ্ছে এবং কাছেই কারখানাটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ