Saturday , 1 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 9:29 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।                  পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ রয়েছে, প্রায় ২২ দিন আগে এক শিক্ষার্থীকে একা পেয়ে তিনি যৌন হয়রানি করেন। পরে শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করা হয়েছে।

অভিযুক্ত ওমর ফারুক অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনৈতিক আচরণ করেননি। তার বাবা মজিবুর রহমানও অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন বলেন, অভিযুক্ত তাদের ৪ নম্বর ওয়ার্ডের রোকন। তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন হওয়া উচিত এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

 

 

সর্বশেষ - রাজনীতি