Wednesday , 12 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 1:45 pm

অপরাধচিত্র প্রতিনিধি (সাভার): ঢাকার সাভারে একটি মসজিদের খোলা মাঠে পাওয়া কালো স্কচটেপে প্যাঁচানো প্রেশার কুকার। আজ সকালে উপজেলার সাধাপুর এলাকায়ছবি: প্রথম আলো
ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বোমা সন্দেহে নিরাপদ দূরত্বে থেকে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
১২ আগস্ট বুধবার সকালে এ খবর জানিয়েছেন সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল।
সাভারে একটি বাড়ি ঘিরে পুলিশের অভিযান, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
প্রাথমিকভাবে এটিকে বোমা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে এসআই ইমরান হোসেন বলেন, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠ ঘিরে রাখা হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দার বরাতে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তাঁরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের আসন বরাদ্দ দেয় ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলের আসন বরাদ্দ দেয় ছাত্রলীগ

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নের খামারে পৈশাচিক তাণ্ডব: ফলন্ত খেজুর বাগান কুপিয়ে ধ্বংস, গ্রেফতার ১

অসাধু ব্যবসায়ীরা বারবার সুযোগ নেয়: বাণিজ্যমন্ত্রী

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

খুব শিগগিরই পতনের মুখে কিউবা সরকার: ট্রাম্প