সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ


ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রফেসর ইউনূস নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় গৃহীত এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। তিনি ও এ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।

তিনি বলেন, ‘ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি।’

হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে ‘বিপ্লব’ নামে অভিহিত করেছেন।

তিনি নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সংকটময় সময়ে’ বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। (বাসস)

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগ লোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর

দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত ও অবসর যথেষ্ট নয়: টিআইবি

পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে জয়ী মহিউদ্দিন

ভারতের প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না: ফরিদা আখতার

এনবিআরের আরও চার কর্মকর্তা বরখাস্ত

রোববার থেকে ১০০ টাকায় তেল, ৭০ টাকায় চিনি দেবে টিসিবি