বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সিরাজগঞ্জে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেফতার ৪

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে খাবার স্যালাইন খেয়ে জিম নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, স্যালাইন খেয়ে শিশুটির মাসহ আরও চারজন অসুস্থ হয়েছে। এ ঘটনায় আটক থাকা চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি থানা পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বৈলগাছী গ্রামের মুদি দোকানদার আমিরুল ইসলাম, সাগর, স্যালাইনের পাইকারি বিক্রেতা হাফিজুল ইসলাম ও উপজেলার সমেসপুর বাজারের অনুমোদনহীন নাফিস টেস্টি এলাইন (স্যালাইন) প্রস্তুতকারক আনিসুর রহমান।

এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলকুচি উপজেলার বৈলগাছী গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে জিমসহ পরিবারের পাঁচজন স্যালাইন ও সফট ড্রিংক্সের পাউডার মিশিয়ে শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর জিমের মৃত্যু হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান সংবাদমাধ্যমকে জানান, একটি ব্রান্ডের ওরস্যালাইন, একটি কোম্পানির সফট ড্রিঙ্কসের পাউডার ও স্থানীয় নাফিস টেস্টি এলাইন (স্যালাইন) মিশিয়ে তারা শরবত বানিয়ে খায়। এরপর শিশুটি মারা যায় এবং তার মা ও দুই বোনসহ চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, এ ঘটনায় সকালে জিজ্ঞাসাবাদের জন্য মুদি দোকানদার আমিনুল ইসলামসহ চারজনকে থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে ওই স্যালাইনের অনুমোদন নেই বলে জানা যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ দিন সকালেই মারা যাওয়া ওই শিশুর বাড়ি থেকে স্যালাইন ও সফট ড্রিঙ্কসের পাউডারের খালি মোড়কগুলো সংগ্রহ করা হয়েছে। পরে সেগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। এ মোড়কগুলোর মধ্যে নাফিস টেস্টি এলাইন নামের অনুমোদনহীন স্যালাইন পাওয়া যায়। যার মেয়াদ বোঝা যাচ্ছেনা। যেটা অনুমোদনহীন হলেও স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে উৎপাদন হয়ে আসছিল। পরে কারখানায় থাকা অবিক্রীত স্যালাইনগুলো জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের বেলকুচিতে স্যালাইন ও সফট ড্রিঙ্কসের পাউডার দিয়ে বানানো ‘শরবত’ পান করে তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় মাসহ চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনএসআইয়ের সাবেক ডিজির ৪ দেশে অর্থপাচার ও সম্পদের পাহাড়, অনুসন্ধানে দুদক

টেকনাফে গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান: নারী-শিশুসহ উদ্ধার ৬৬

একদিন আগেই সিলেটে বিএনপির গণসমাবেশ

প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ইসি’র প্রেসিডেন্টের

এদেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ করা হবে: জামায়াত আমির

মা হারালেন অনিল কাপুর

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির চিঠি

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

প্রায় ৩১ হাজার কোটি টাকার রেমিট্যান্স এল ফেব্রুয়ারিতে