রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।

রোববার নিজ নির্বাচনী এলাকায় প্রচারের সময় তিনি বলেন, আমার নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে।

তখন স্থানীয়রা দেখতে পেয়ে আগুন নিভিয়েছেন। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। এ বিষয়ে আমি মামলা করব।
মাহি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারাও আমার অফিস পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে থানায় মামলা দেব

তিনি বলেন, ইতোমধ্যে আমার প্রতিনিধি থানায় গেছে। কিন্তু বিষয়টি যেটি হচ্ছে, আগুন দেওয়া, পোড়ানো! এগুলো টাকার ক্ষতি। এটির বড় একটি ক্ষতি হচ্ছে, ওই এলাকার মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। তারা আসলে ভোট দিতে যাবে কিনা। এটা একটা চিন্তার বিষয়। এগুলোর বিচার না হলে, জনগণের মধ্যে ভয় ঢুকে থাকবে।

এ বিষয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, মাহিয়া মাহির নির্বাচনি অফিসের সামনের অংশের বসার জায়গায় আগুনের আলামত পাওয়া গেছে। তবে আগুনে কেবল সামনের অংশটুকুই পুড়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাটবৃদ্ধি: প্রেস সচিব

সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় বিপন্ন পরিবেশ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সঙ্গে সম্পর্ক রাখব না: ওবায়দুল কাদের

কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ্ব শ্বশুর গ্রেপ্তার

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার, বহিষ্কার ২৫