বুধবার , ১৪ মে ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

প্রতিবেদক
Newsdesk
মে ১৪, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত ৫ম সমাবর্তন থেকে তাকে এ সম্মাননা ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশ মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এ ছাড়া উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকরা ।

সমাবর্তনে অংশ নিয়েছেন ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯টি অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কেমন বাংলাদেশ চাই, ঐকমত্য কমিশনের বৈঠকে নির্ধারিত হবে: প্রেস সচিব

ধৈর্যের পরীক্ষা দিচ্ছি : ডিবি প্রধান

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকৃতিকে মাঝখানে রেখে উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে: রিজওয়ানা হাসান

‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ শুরু, অচল রাজস্ব দফতর

মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার পাঠালেন তারেক রহমান

এমপি আনার হত্যা : ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

চাঁনখারপুলে ৬ জনকে হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

চুমুকের দুই মালিকসহ আটক ৩, মামলার প্রস্তুতি