Sunday , 11 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

প্রতিবেদক
Newsdesk
February 11, 2024 4:51 pm


নিজস্ব প্রতিবেদক :


রাজধানী ঢাকায় বায়ুদূষণের প্রভাব কোনোভাবেই কমছে না। আজও দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

রোববার ঢাকার বাতাসের মানের স্কোর ২৭০। সে অনুযায়ী ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি তালিকার দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর, ২২৪। এর মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় শীর্ষ তিন নম্বরে ১৯৫ স্কোর নিয়ে আছে চীনের উহান। অর্থাৎ, পূর্ব এশিয়ার দেশটির এই শহরের বাতাস আজ নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রতিকুলতা উতরে সামনে এগোনোর প্রত্যয় সনাতনীদের ।। শক্তি দাশগুপ্তার ওপর হামলা তদন্তে নতুন মোড়

দুর্নীতির অভিযোগ : স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন

যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে : ওবায়দুল কাদের

ভারত উইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ভারত উইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন থাকবে বিমান বাহিনী

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী