শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৮, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা একই পরিবারের বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হয়। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতাল নেয়ার সময় আরো দুইজনের মৃত্যু হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কলমাকান্দায় স্কুল ভবন নির্মাণে কোটি টাকার অনিয়ম, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

সরকার নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে: মির্জা ফখরুল

সরকার নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি’র নাম ভাঙিয়ে নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

সাবেক এমপি নুরুন্নবীর স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইজিপি ‎বেনজীরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি