সোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাকিবকে সতর্ক করল নির্বাচন কমিশন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামরাখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনায় যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অনলাইন জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

চট্টগ্রামের তিনটি আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন

ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না: রিজভী

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২

৩০ জুনের মধ্যে টেশিসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশ পলকের

সদরঘাটে স্বস্তির ঈদযাত্রা, নেই বাড়তি ভাড়ার অভিযোগ

এবার ভোট দিয়েই জিততে হবে, দুইনম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ