Friday , 8 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি অভিযান শুরু

প্রতিবেদক
Newsdesk
August 8, 2025 6:03 pm

আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে একাধিক সামরিক অভিযান শুরু করেছে এবং বেসামরিক নাগরিকদের গ্রেফতার করেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা শুক্রবার ( ৮ আগস্ট) জানায়, স্থানীয় সময় ভোর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ সামরিক অভিযান শুরু করেছে। তুলকারেমের উত্তরে জেইতা শহরে ইসরায়েলি বাহিনী আবাসিক বাড়িতে অভিযান চালিয়ে অন্তত পাঁচ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

দখলদার সেনারা নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে আরেকটি অভিযান চালিয়ে একটি বাড়ি ভাংচুরের পর এক ফিলিস্তিনি যুবককে জেল হেফাজতে নেওয়া হয়েছে।

এ ছাড়াও, জেনিনের জাবল আবু ধাহির শহরে ইসরায়েলি সৈন্যরা একটি পরিবারকে লাউডস্পিকারের মাধ্যমে তাদের বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করে এবং কমপক্ষে একজনকে গ্রেফতার করার আগে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

নেতানিয়াহু প্রশাসন সম্প্রতি গাজা সিটি দখলের পরিকল্পনা ঘোষণার মধ্যেই পশ্চিম তীরেও নতুন সামরিক অভিযান শুরুকে অবৈধভাবে পুরো ফিলিস্তিন নিয়ন্ত্রণের ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভয়ভিতি প্রদর্শন ও লুটপাটের ঘটনায় মানববন্ধন

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় বৃদ্ধা নারী নিহত

চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

শিগগির দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী

‘অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক, হাসপাতালে অভিযান জোরদার হবে’

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

সব দেশকে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে: প্রধানমন্ত্রী

ডিসিদের কাছে জমি উদ্ধারে সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী

সঞ্চয়পত্রে ফিরছেন বিনিয়োগকারীরা