Tuesday , 22 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

প্রতিবেদক
Newsdesk
October 22, 2024 9:04 pm

নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিন ভ্রমণ সীমিত করে নতুন নির্দেশনার কথা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।

শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।

আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু

সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে লং মার্চ : নাহিদ

প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান

পিলখানা হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ

নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনের মধ্যেই: বিএনপিকে ইসি