Tuesday , 31 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
March 31, 2026 8:00 pm

নিজস্ব প্রতিবেদক : 

এবার দেশের আরও ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

এই দফায় ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলায় প্রশাসক বসানো হল। তাদের সবাই বিএনপির জেলা পর্যায়ের নেতা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে একেএম মমিনুল হক, পাবনায় মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

আর গাজীপুরে ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহম্মেদ আলী, চাঁদপুরে একেএম সলিম উল্যা সেলিম ও ফেনীতে এম এ খালেককে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল। দুই দফায় সব মিলিয়ে ৫৬ জনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হল।

এর আগে দুই দফায় দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের বসানো হয়।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান ইসি কর্মকর্তারা

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

তরুণদের হাত ধরেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে: আসিফ মাহমুদ

চালের চাহিদার চেয়ে উৎপাদন বেশি, তবু চালের সংকট!

সন্ত্রাসী-চাঁদাবাজদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যু : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের প্রথম ধাক্কা

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে : কাদের

বর্তমান বাস্তবতায় ১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায় না: আসিফ মাহমুদ