Tuesday , 3 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চিন্ময় দাসের জামিন মেলেনি

প্রতিবেদক
Newsdesk
June 3, 2025 8:29 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচ মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, অসুস্থতাজনিত কারণ উল্লেখ করে চিকিৎসার জন্য চিন্ময়ের জামিন আবেদন করেন তার আইনজীবী অপূর্ব কুমার ঘোষ।

আইনজীবী অপূর্ব কুমার ঘোষ বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও আইনজীবী আলিফ হত্যা, পুলিশের ওপর হামলার আরও পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এসব মামলায় আদালতে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।’

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘কোতোয়ালি থানায় দায়ের করা পাঁচটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।’

২০২৪ সালের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরে ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন চিন্ময়। এ ঘটনায় আলিফের বাবা বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

উদ্ধারকৃত চোরাই মালামাল বিক্রির অভিযোগে বিতর্কে বিএমপির দুই কর্মকর্তা

বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদন খারিজ

নতুন বেতন কাঠামোতে আর্থিক সুবিধা বাড়ছে যাদের

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ডলারের বেশি

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার