Wednesday , 2 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 9:09 pm


নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।

সর্বশেষ - রাজনীতি