Friday , 31 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ক্ষুব্ধ-বিরক্ত আঁখি বললেন, ভণ্ডামি থেকে মুক্তি চাই

প্রতিবেদক
Newsdesk
October 31, 2025 9:31 pm

বিনোদন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও তার উপস্থিতি দেখা যায়। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ফেসবুকে পোস্ট দিয়ে আঁখি জানালেন—তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন।

আঁখি আলমগীর লেখেন, “আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।”

বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে আঁখি আলমগীর লেখেন, “বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।”

ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লেখেন, “কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।”

আঁখি আলমগীরের এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। অনুরুপ আইচ লেখেন, “যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে!” সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, “এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা।” এমন অসংখ্য মন্তব্য আঁখির কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।

আঁখি আলমগীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গান ‘প্রেম ব্যাপারী’। দ্বৈত কণ্ঠের গানটিতে আঁখির সহশিল্পী পুলক অধিকারী। মাসখানেক আগে নতুন এই গান প্রকাশিত হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

পৃথক সার্ভিস কমিশন ও এনআইডি আইন বাতিলে দ্রুত পদক্ষেপ চায় ইসি

খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ পাটকল চালু হবে: প্রতিমন্ত্রী

আদালত অবমাননার মামলা : শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

হারিছ চৌধুরীর পরিচয় শনাক্তে বাবা-মেয়ের সিমেন সংগ্রহ

‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’ বিষয়টি মজার ছলে বলেছি: মিলা

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার