Friday , 3 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

কক্সবাজারে চার কেজির বেশি হেরোইন জব্দ

প্রতিবেদক
Newsdesk
November 3, 2023 12:27 pm


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ দশমিক ৩৯৮ কেজি হেরোইন জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ শুক্রবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে।

এ পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি দল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজারের মহাসড়কে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৮টা ৫০ মিনিটে কুষ্টিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসটি বাংলাবাজারে এলে তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির সময় মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪ দশমিক ৩৯৮ কেজি হেরোইন জব্দ করা হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত