Tuesday , 2 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরিশালে নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষ, ১২ মোটরসাইকেলে আগুন

প্রতিবেদক
Newsdesk
January 2, 2024 7:04 pm


বরিশাল প্রতিনিধি :

বরিশাল-২ আসনে উজিরপুরে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বানারীপাড়া থানার অন্তর্গত উদয়কাটি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হকের কর্মীদের অভিযোগ, নৌকার প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছে। এদিকে পাল্টা অভিযোগ করেছেন নৌকার প্রার্থী রাশেদ খান মেননের সমর্থকরা।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সর্বশেষ - জেলার খবর