Thursday , 11 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পাকিস্তানে ৬ শিশুসহ একই পরিবারের ১১ জনকে হত্যা

প্রতিবেদক
Newsdesk
January 11, 2024 1:26 pm

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একই পরিবারের ১১ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৬টিই শিশু। পারিবারিক বিবাদের জেরে তাদের বিষপ্রয়োগ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১০ জানুয়ারি) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতের শেখ নিয়াজী কুর্না তখতিখেল এলাকায় শিশুসহ একই পরিবারের ১১ সদস্যকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতদের দুই-তিন দিন আগে বিষপ্রয়োগ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে ঠিক কীভাবে তাদের হত্যা করা হয়েছে, তা জানতে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে ডনকে বলেন, ওই ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি জানান, জানাজায় গ্রাম ও অন্যান্য এলাকার লোকজন উপস্থিত হওয়ার পর নিহতদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পুলিশ দাবি করেছে, তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাড়ি থেকে ‘প্রমাণ’ সংগ্রহ করেছে। জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব নিহতের স্বজনদের সঙ্গে দেখা করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।

এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি আরশাদ হুসেন শাহ এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

কাজের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে: ডিএমপি কমিশনার

“মিছিলের আগে গোয়েন্দারা নীরব, পরে মাঠে পুলিশ!” একদিনে একাধিক ঝটিকা কর্মসূচি ঘিরে পুলিশের অস্বস্তি |

টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

চীনের কাছে পঞ্চাশ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে বাংলাদেশ

বন্ধ থাকা সরকারি কারখানাগুলো দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: আলী রীয়াজ

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগ লোপাটচক্রের হোতা সেলিম, মতিউর