Monday , 19 January 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

প্রতিবেদক
Newsdesk
January 19, 2026 9:34 pm

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র শবে বরাত কবে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।

আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

শবে বরাতের পরদিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। অর্থাৎ এবার ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি পড়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ