Tuesday , 22 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নেত্রকোনায় চার দিন ধরে নিখোঁজ ১০ বছরের কুলসুম, উৎকণ্ঠায় পরিবার

প্রতিবেদক
Newsdesk
September 22, 2026 3:27 pm

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর শহরের মঈনপুর এলাকা থেকে কুলসুমা আক্তার (১০) নামে এক শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার সন্ধান না মেলায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মঈনপুর এলাকায় বড় বোন পলি আক্তারের ভাড়া বাসার সামনে থেকে বের হয় কুলসুমা। এরপর আর বাসায় ফিরে আসেনি সে। প্রথমে স্বজনরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কুলসুমা নেত্রকোনা সদর উপজেলার বর্শিকুড়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও রাজিয়া আক্তার দম্পতির মেয়ে। সে বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল।
কুলসুমার বড় বোন ডলি আক্তার জানান, শুক্রবার বিকেলে বাসার সামনে থেকে বের হওয়ার পর থেকেই কুলসুমার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেক জায়গায় খোঁজ করেও তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে চার দিনেও কুলসুমার সন্ধান না পাওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। শিশুটিকে দ্রুত শনাক্ত করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

অপরাধীদের দমনে পুলিশকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না: ভূমিমন্ত্রী

শরীয়তপুরে হাতুড়ি নিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ৪

‘দুর্নীতির লাগাম টানতে দুদকের কাজে বিএনপি হস্তক্ষেপ করবে না’

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের

পাইকগাছায় আদালতের কাঠগড়ায় আগুন দিল দুর্বৃত্তরা

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আসছে ‘বড় খবর’:ককরোচ পার্টির সঙ্গে ভারত সরকারের বৈঠক সম্পন্ন

বরগুনায় বন্দির নামে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ