Saturday , 8 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
Newsdesk
November 8, 2025 11:40 pm

নিজস্ব প্রতিবেদক :

মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলি করা নির্বাচন কর্মকর্তাদের মধ্যে একটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লাকে নির্বাচন কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে পদায়ন করা হয়েছে। যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসানকে খুলনার দৌলতপুর থানা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর