বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, দুই মাসেও সমস্যা হবে না

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৫, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না।

ব্রিফিংয়ে তিনি উদ্ধার অভিযান ও বর্তমান মজুত পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

যুগ্ম সচিব মনির জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় ও ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে—ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার ও পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন ও ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এ ছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আখ বিক্রি করে লাভবান হচ্ছে কুমিল্লার চাষিরা

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যা মোকাবিলায় ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

রাজবাড়ীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ক্ষমতা হস্তান্তরে শিগগিরই রোডম্যাপ আসবে: পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশিরা বুঝে গেছে ভোট শান্তিপূর্ণ হবে: ওবায়দুল কাদের

রাজধানীতে বাসার ছাদে মিলল নারী-পুরুষের মরদেহ

ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের উপযুক্ত জবাব দিন: প্রধানমন্ত্রী

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মধ্যরাতে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া