Thursday , 24 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

প্রতিবেদক
Newsdesk
April 24, 2025 2:42 pm

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা) আয়োজন করছে বর্ণাঢ্য এক উৎসব। ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’ শিরোনামের উৎসবটিতে চমক হিসেবে উপস্থিত হবেন চিত্রনায়িকা মৌসুমী।

লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটিতে মৌসুমী বেশ কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন। একইমঞ্চে আরও পারফর্ম করবেন লোকগানের জনপ্রিয় গায়ক সেলিম চৌধুরী ও গায়িকা দিনাত জাহান মুন্নী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।

২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।

বাফলা’র সভাপতি রোশনী আলম ও তার ক্যাবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে এবারের আয়োজনকে আরো সফল করে তুলতে। তারা জানান, ২৬ এপ্রিল সাংস্কৃতিক পর্বের আয়োজন শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা আবৃত্তি ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। এছাড়াও দিনাত জাহান মুন্নীসহ আরও বেশ কয়েকজন সংগীত পরিবেশন করবেন।

আর ২৭ এপ্রিল মঞ্চে আসবেন প্রিয়দর্শিনী মৌসুমী। তিনি গান গেয়ে অনুষ্ঠান মাতাবেন। সেইসঙ্গে একটি নৃত্য পরিবেশনেও দেখা যাবে তাকে। মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর

সরকার পতনের পরের তিনদিন অনেকেই সীমান্ত দিয়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৯ সালে নির্বাচন হওয়ার কথা বলা ফ্যাসিবাদী আওয়াজ: রিজভী

অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগ: কক্সবাজারে ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা

নদী বাঁচাতে খুঁটিবিহীন সেতু নির্মাণের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

টিএসসিতে নামাজের স্থানে তালা, ছেলে-মেয়ে কেউই নামাজ পড়তে পারবে না

ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা