Wednesday , 24 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে আরও

প্রতিবেদক
Newsdesk
January 24, 2024 1:59 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতের মধ্যেই বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা; তারপরও দেশের ১৮টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

বুধবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে, বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর পর থেকে আবার তা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

বুধবার সকালের দিকে দেশের চার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। এরপর সকাল সাড়ে ১০টা তারা জানায়, সর্বনিম্ন তাপমাত্রা আজ উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি জানান, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার সঙ্গে আরও দুই জেলা মিলিয়ে মোট ১৮ জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

তাপমাত্রা বাড়ার প্রবণতা আগামী দুই দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, “এর পর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। সে অনুযায়ী জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকতে পারে।”

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ফরিদপুর অঞ্চল এবং দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলায় আজ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণাঞ্চলের আকাশে মেঘ আছে। আর উত্তরের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট কমেনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

৩ হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বৈষম্যবিরোধী কমিটি থেকে ১৬০ জনের পদত্যাগ

নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

ইনসেপ্টায় কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও অর্থ আত্মসাতের অভিযোগ

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই: মাহফুজ আলম

নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা