Monday , 18 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

প্রতিবেদক
Newsdesk
March 18, 2024 3:50 pm


সিলেট প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ চার জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সমিতি-২ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫০), পুশ পাত্র স্ত্রী সুচিতা পাত্র ৩৫), সেভন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও নন্ত প্রাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫)।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন পুশ পাত্র (৪০) ও তার ২ সন্তান, জিদান পাত্র ও লেগুনা ড্রাইভার। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসমানী পুলিশ বক্স অফিসার ইনচার্জ নিহতের বিষটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপরে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুতের সামনে পিকআপ-লেগুলার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এ সময় রাস্তায় দীর্ঘ যানজন লাগে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিকআপ-লেগুলা পুলিশের হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় পিকআপ চালক পলাতক।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের নাম পেয়েছি, শিগগির অভিযান: ডিবিপ্রধান

তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ কর্মী খুন

ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সুমন

ছোট শহরের যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে

বাংলাদেশে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা: স্বাস্থ্যমন্ত্রী

মেন্ডিসের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো শ্রীলংকা

মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশকে সহযোগিতা করব : ডিবিপ্রধান

আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর নেই: জামায়াত আমির

দ্রুতই জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ