শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৯, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ


হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে আইন উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) বাংলাদেশ। ওই যুবক আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানিয়েছে এটিইউ।

শুক্রবার দুপুরে গ্রেপ্তার আইন উদ্দিনকে আসামি করে এন্টি টেরোরিজম ইউনিট বাংলাদেশের উপ-পুলিশ পরিদর্শক বদরুল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আইন উদ্দিন ও তার সহযোগীরা সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) দলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উগ্রবাদী বিভিন্ন পোস্ট করতে থাকে। এরপর থেকে আইন উদ্দিনকে নজরদারিতে রাখে এটিইউ।

শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে আইন উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে এটিইউ। এসময় আইন উদ্দিনের শোয়ার ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নবীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মুর্শিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আইন উদ্দিনকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত পাসের দাবি

দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: প্রধান উপদেষ্টা

গুম খুন অপহরণে জড়িতদের বিচার চাইলো ভুক্তভোগী পরিবার

পটুয়াখালী-৩ আসনে কার্যক্রম চালাতে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির !

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে