Saturday , 15 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিকিমে ভূমিধস, আটকা পড়েছেন ১০ বাংলাদেশি পর্যটক

প্রতিবেদক
Newsdesk
June 15, 2024 8:04 pm

আন্তর্জাতিক ডেস্ক :

লাগাতার বৃষ্টিতে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিম। পর্যটনের জন্য বিখ্যাত উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সিকিমের রাজ্য সরকার জানিয়েছে, সিকিমে এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন। যার মদ্যে বিদেশি ১৫ জন। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিন জন নেপালি ও দু’জন থাই। তাদের কী ভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব, আপাতত তাই নিয়ে চিন্তিত প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে, মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি একটি সেতুটি ভেঙে গিয়ে এই পথটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া ভাল হলে যাতে তাদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্যই ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সড়কপথেও কী ভাবে পর্যটকদের উদ্ধার করা সম্ভব, তা-ও দেখা হচ্ছে। খবর আনন্দবাজার

সিকিমে গতকাল (১৪ জুন) পর্যন্ত ৩৬ ঘণ্টা ধরে একটানা বৃষ্টি হয়েছে। এতে উত্তর সিকিমের রাস্তার একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, জেলার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারী বর্ষণের ফলে উত্তর সিকিম জুড়ে এবং রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে অবস্থিত মাঙ্গান জেলার বিভিন্ন স্থানে ভূমিধস হয়ে। এতে ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, নিহত ২

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১

বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে ব‍্যর্থ হয়েছে : স্থানীয় সরকার মন্ত্রী