Thursday , 20 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেনজীর আর সময় পাবেন না, আরও সম্পদের প্রমাণ মিলেছে : দুদক আইনজীবী

প্রতিবেদক
Newsdesk
June 20, 2024 3:54 pm


নিজস্ব প্রতিবেদক :

আগামী রোববার (২৩ জুন) দুর্নী‌তি দমন ক‌মিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পু‌লিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আর সময় পাবেন না। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেয়ার এখতিয়ার নেই।

বৃহস্পতিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান। দুদক আইনজীবী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে।

২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরও ১৫ দিনের সময় চেয়ে আবেদন জানান। দুদকের উপ-পরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

বরগুনায় ‘কান্দি’ পদ্ধতিতে লোনা জমি আবাদ

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী: জ্বালানি উপদেষ্টা

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

সংবর্ধিত হলেন বিজয় বহর-২০২৩র সভাপতি ইসমাইল হোসেন

কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ১

১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেম পাবেন সম্মানী ভাতা

রাজনীতিতে টিকে থাকতে প্রভুদের পরামর্শে কাজ হবে না : প্রধানমন্ত্রী

দু’হাতে পিস্তল নিয়ে গুলি করা সেই রুবেল ৫ দিনের রিমান্ডে