সোমবার , ২৪ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুন ২৪, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে দুর্নীতিবাজ বলছে। তিনি বলেন কোনো তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২৪ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, পত্রিকায় দেখেছি নতুন মহাসচিব খুঁজছে বিএনপি। আরও দেখেছি মির্জা ফখরুল কান্না করছেন। এখন এই কান্না খালেদা জিয়ার জন্য না। তার এই কান্না পদ হারানোর ভয়ে কিনা তা খুঁজে দেখার বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে। তাই এক কলমের খোচায় সাংগঠনিক পদে বদল হয়ে যায়। অথচ তারা অগণতান্ত্রিক কাজ করে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডির ল্যাবএইডের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ড

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

পিচ্চি হেলাল ও ইমনকে দ্রুত আইনের আওতায় আনা হবে: ডিবিপ্রধান

ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: বিক্রম মিশ্রি

কাল থেকে শুরু হচ্ছে স্কুলে ভর্তির আবেদন

তাপপ্রবাহের মধ্যেই ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিএনপি ১৮২ আসনে জয়ী, জামায়াত পেল ৫৯, এনসিপি ২, স্বতন্ত্র ৭

এমপি আনার হত্যা: জিহাদকে নিয়ে মধ্যরাত পর্যন্ত তল্লাশি

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা