Monday , 1 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

প্রতিবেদক
Newsdesk
July 1, 2024 1:22 pm


নিজস্ব প্রতিবেদক :

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গতকাল রোববার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

আজ সোমবার ভোর থেকেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, পূর্বাভাসে আগেই বলা হয়েছিল এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে। জুনে ভালোই বৃষ্টি হয়েছে। চলতি মাসের (জুলাই) প্রায় পুরো সময়ে সারাদেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল ও প্রকাশ চেয়ে রিট
এদিকে, বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্ৰবল রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, পুরাতন-সুরমা, সারিগোয়াইন নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

হাতিরঝিল স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেফতার

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাইনি, যাবে না: ফারুক

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান ‘গোপন বৈঠক’ নিয়ে ট্রাম্প ও গালিবাফের বিপরীত দাবি

সরকার দেশে ‘নব্য বাকশালী শাসন’ কায়েম করেছে: মির্জা ফখরুল

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের ওপর জোরারোপ প্রধান উপদেষ্টার

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: গয়েশ্বর

Share via
Copy link