Sunday , 25 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 9:20 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানায়, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেনকে চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগ থানায়, মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায়, মু. এনামুল হাসানকে কোতয়ালী থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুর থানায়, মো. খায়রুল ইসলামকে শাহজাহানপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায়, আবু শাহেদ খানকে গেন্ডারিয়া থানায়, গাজী শামীমুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, মোহাম্মদ সাইফুল ইসলামকে হাতিরঝিল থানায় পদায়ন করা হয়েছে।

এর বাইরে মোজাম্মেল হককে শেরেবাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী থানায়, কাজী গোলাম মোস্তফাকে কাফরুল থানায়, মো. মাহমুদুল হাসানকে শাহআলী থানায়, ইলিয়াস হোসেনকে ডেমরা থানায়, ফয়সাল আহমেদকে ওয়ারী থানায়, মো. মাহমুদুর রহমানকে কদমতলী থানায়, শাহ্ মো. ফয়সাল আহমেদকে ভাসানটেক থানায়, মো. দাউদ হোসেনকে খিলগাঁও থানায়, মো. মহিউল ইসলামকে মতিঝিল থানায় এবং আলী ইফতেখার হাসানকে মোহাম্মদপুর থানায় পদায়ন করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা সবাই যোদ্ধা: তারেক রহমান

বন্যায় মৃত্যু বেড়ে ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার

সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

কর্মস্থল থেকে উধাও আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

শান্তিপূর্ণ উপায়ে ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনের আহবান তারেক রহমানের

সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

অবশেষে গাজীপুর শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি