Friday , 13 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 13, 2024 5:05 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ-বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসে যে, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ১৪ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়- গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে।

ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে, তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

আলোচনায় সাহাবুদ্দিনের পদত্যাগ, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি

হামে আক্রান্ত হচ্ছে বয়স্করাও, বাড়ছে উদ্বেগ

দেশে জঙ্গিবাদ-চরমপন্থি আগের তুলনায় অনেক কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি

উপজেলা নির্বাচনে বিজয়ীদের ৭৯ শতাংশ ব্যবসায়ী : টিআইবি

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

হরমুজ খুলতে সময় চাইলেন ট্রাম্প, সহায়তার ঘোষণা জেলেনস্কির

দানা আঘাত হানতে পারে মধ্যরাতে, ১৪ জেলা জলোচ্ছ্বাসের আভাস

ইজতেমায় আসার পথে বাসের ধাক্কায় নিহত পুলিশের এএসআই