Thursday , 26 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

প্রতিবেদক
Newsdesk
September 26, 2024 4:27 pm

নিজস্ব প্রতিবেদক :

জলাবদ্ধতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল থেকে টানা বৃষ্টিতে আজ রাজধানীর কিছু অংশে জলাবদ্ধতা দেখা দেওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

জলাবদ্ধতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতা ও যানজটের মধ্যে অফিসগামী মানুষজন এবং স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে হিমশিম খেতে হয়েছে।

ঢাকার গ্রীন রোড এলাকায় পানিতে প্রধান রাস্তাগুলো তলিয়ে গিয়ে বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ বাড়িয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে।

এছাড়া, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত