Friday , 27 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
September 27, 2024 1:46 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের কয়েদি মামুনুর রশিদের (৪৬) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টা নাগাদ অচেতন অবস্থায় ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মামুনুরের কয়েদি নম্বর ৪৩৭২/এ। তার পিতার নাম সেলিম ইব্রাহিম। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

মামুনুরকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী নাজমুল হাসান বলেন, সকালের দিকে কয়েদি মামুনুর হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর সকাল সোয়া ৯টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুনুরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

পলাতকরা আর পুলিশে নেই, দেখামাত্র গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোংলা বন্দরকে আন্তর্জাতিক বন্দর করা সম্ভব: সাখাওয়াত

৭৩ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষক সামছুল হত্যা মামলায় : বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বিসিএস ক্যাডার পরিচয়ে সম্পর্ক গড়তেন, তরুণীদের কাছ থেকে হাতিয়ে নিতেন টাকা

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

খুব শিগগিরই পতনের মুখে কিউবা সরকার: ট্রাম্প