Monday , 30 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আশুলিয়ায় আবারও শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রতিবেদক
Newsdesk
September 30, 2024 6:17 pm

সাভার (ঢাকা) প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। সোমবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খাঁন তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর। আর গুলিবিদ্ধ দুই শ্রমিকের নাম রাসেল মিয়া ও নয়ন। তারা অপর দুটি পোশাক কারখানার শ্রমিক।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ও কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরে যেতে মাইকিং করে। কিন্তু শ্রমিকরা তাদের কথা না শুনে সড়কে যানচলাচল বন্ধ করে দেয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে যৌথ বাহিনীর কয়েক সদস্যকে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন, রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে গুলিবিদ্ধ অন্য দুই শ্রমিকের চিকিৎসা চলছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে কারা গুলি করেছে তা জানাতে পারেনি শ্রমিকরা।

এ বিষয়ে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন, গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টেসের শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম শ্রমিক মৃত্যুর বিষয়টির বিষয়ে পরে কথা বলবেন বলে জানান ।

সর্বশেষ - জেলার খবর