শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডিসেম্বরের পুনঃপ্রকাশ আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ শুরু হবে বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মাহমুদুর রহমান বলেন, ছাপাখানা নতুন করে তৈরি করতে টাকার দরকার, তা আমাদের নাই। এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্য প্রেস থেকে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অফিস সেটআপ করা এখন চ্যালেঞ্জ। ডিসেম্বরের মধ্যে আবার আমার দেশ পত্রিকা প্রকাশিত হবে।

ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে তিনি বলেন, মেশিনসহ বিভিন্ন জিনিস মিলিয়ে ২৫ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সঙ্গে কাগজ নষ্ট হয়েছে আরও ১০ কোটি টাকার। আমার দেশ পত্রিকার প্রেসের ক্ষতি হয়েছে ৩৫ কোটি টাকা। সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হয় এমন সব আইনের বিরোধিতা করি।

আমার দেশ সম্পাদক বলেন, ফ্যাসিবাদী সরকার ১১ বছর ধরে আমার দেশ পত্রিকার ছাপাখানা ধংসস্তুপে পরিণত করেছে। প্রশাসন আমাকে বুঝিয়ে দিতে গেলে দেখা যায় কিছুই অবশিষ্ট নাই। সব লুটপাট করে নেওয়া হয়েছে। শেখ হাসিনা আমাকে টুকরো করতে না পেরে আমার প্রেসকে টুকরো করেছে। এটাই ফ্যাসিবাদের চরিত্র।

মাহমুদুর রহমান বলেন, ইন্সুরেন্সের টাকা পেতে চাই বলে নিজেরাই আগুন দিয়েছি এমন অপবাদ দেয় তখনকার সরকারের মন্ত্রীরা। আমার দেশ পত্রিকা ধ্বংস করায় অধিকাংশ মালিক সম্পাদকরা আনন্দিত হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠার পেছনে যেমন বাহিনীর ভূমিকা ছিল, তেমনি মিডিয়ার ভূমিকাও ছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, স্টেশনগুলোতে যাত্রীচাপ

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাসহ সাধারণ মানুষের ঢল

নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ শিল্পকলার ২৪ জনের বিরুদ্ধে মামলা

জলদস্যুতা জীবনে কখনও শান্তি ফিরিয়ে আনবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

পশ্চিমের সাথে বিশাল বন্দী বিনিময়ে মার্কিন সাংবাদিককে মুক্তি দিয়েছে রাশিয়া