Thursday , 12 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কারাগারে পাঠানো হলো ইনু-মেনন-পলক-মামুনকে

প্রতিবেদক
Newsdesk
September 12, 2024 3:35 pm

নিজস্ব প্রতিবেদক :

জামিন নামঞ্জুর করে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে মোহাম্মদপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি করে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। একইসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

২০২৩ সালে জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিপিএল মাতানো মুনিম জাতীয় দলে

বিপিএল মাতানো মুনিম জাতীয় দলে

প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় শিক্ষা থেকে সম্ভাবনা বিষয়ক আলাপন

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের কোনো দোসর নির্বাচনের সঙ্গে জড়িত নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল